নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ ফল সেমিস্টার-২০২৪ এ ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ক্যাম্পাসের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাসরুফা আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল কে এফ এ সোহেল (অব.), প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাছুদার রহমান, অগ্রজদের পক্ষে আইসিই বিভাগের শিক্ষার্থী মো. ইয়াজেদ ফারহান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের নবাগত শিক্ষার্থী সানজিনা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে: কর্নেল কে এফ এ সোহেল (অব.), মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, অন্যান্য বিভাগের প্রধানগণ, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন