কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রকৌশলী জহীর দেহেদী হাসানের উপর হামলা এবং তার অফিস কক্ষে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অফিস কক্ষে তালাবদ্ধ করে হয়রানি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে।
“উন্নত ও সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজের যথার্থ মূল্যায়ন চাই” এ স্লোগান সামনে রেখে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এলজিইডির কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তব্যদেন- কালাই উপজেলা এলজিইডির প্রকৌশলী (অ.দা) মো. সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর ও মো. সাব্বির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রকৌশলীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশের সকল প্রকৌশলীদের সমন্বয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন