কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়োকোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, "গত ১৬ বছরে আমরা কথা বলার স্বাধীনতা পাইনি। আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে, হত্যা, গুম ও গ্রেপ্তারের মাধ্যমে আমাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।"
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চাকিরপশার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান টিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন