কক্সবাজারের কুতুবদিয়ায় নৌ বাহিনীর অভিযানে ২ টি দেশীয় তৈরি বন্দুক ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে অভিযান চালায় নৌ-বাহিনীর একটি অভিযানিক দল। এসময় পরিত্যক্ত অবস্থায় ১ টি এক নলা বন্ধুক, ১ টি শটগান ও ৬ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে সক্ষম হয় নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরমান হোসেন জানান, ২টি বন্ধুক ও ৬ রাউন্ড তাজা গুলি থানায় জমা দিয়েছেন। তবে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন