"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন"—এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. ওবায়দুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হেনা মোহাম্মাদ রেজা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূঁইয়া, মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. সাখায়াত হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা এবং স্থানীয় জনগণ।
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, সমতা এবং উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন