সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিনী শায়লা কামাল(৭৯) আর নেই।
বুধবার(১২ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার নামাজে জানাজা বুধবার বাদ আছর ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে সকলকে উক্ত জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে মরহুমার কন্যা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ জানান, আমার শ্রদ্ধেয় আম্মা বেগম শায়লা কামাল, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী, ভোর সাড়ে পাঁচটায় ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন