রাঙামাটির বাঘাইছড়িতে (২৭ বিজিবি) মারিশ্যা ব্যাটালিয়নের অধীনস্থ দোসর বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) অধীনস্থ দোসর বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ৪ বান টিন, নিউলংকর বিওপির দায়িত্বপূর্ণ হড়ি মন্দির এলাকায় ৪ বান টিন, এবং নিউলংকর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ৩ বান টিন বিতরণ করা হয়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, মারিশ্যা জোন স্থানীয় জনগণের নিরাপত্তার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমও চালিয়ে আসছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন