নেত্রকোণার কলমাকান্দায় সেন্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (সিএসডি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিএসডি চেয়ারম্যান মো. আনিসুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক টুটন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা সংগঠনের উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন