সাতক্ষীরার তালায় যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতরের জামাতে নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টায় তালা উপজেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আদায় করা হয়।
ঈদের জামাতে ইমামতি করেন খতিব মাওলানা মুহা. তাওহীদুর রহমান।
নামাজের পর অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সুস্থতা কামনা করা হয়।
অপরদিকে, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইসালামী ছাত্র শিবির তালা উপজেলা শাখার সভাপতি আল-জামালুল বান্না, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, তালা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনসহ সর্বস্তরের শত শত মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
নামাজ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মুসল্লিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও, উপজেলায় বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন