মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম আবু হানিফা (৩৭), তিনি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী গ্রামের ইজাফত আলীর ছেলে।
আবু হানিফা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার "বডিফালুমফিংডম" নামে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
গত ২০ রমজান, কাজের জন্য যাওয়ার সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরবর্তীতে আজ তার লাশ তার গ্রামের বাড়িতে আনা হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত আবু হানিফার ৩ বছরের একটি ছেলে, ১৮ মাসের একটি মেয়ে, স্ত্রী, পিতামাতা এবং অন্যান্য স্বজন রয়েছেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন