কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই সময় মাঠে কাজ করার পর আবু তাহের মিয়া ও তার দুই সহকর্মী জমিতে পানি দেওয়ার মেশিনঘরের ভিতরে আশ্রয় নেন।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মিয়া মারা যান। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নিহত আবু তাহের মিয়া জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল আহাদ বাবুল।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন