রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার ও আশ্রয়ন প্রকল্প এলাকার দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাকের ফকির পাড়ার মৃত সাহেব আলী ফকিরের ছেলে মো. জয়নাল ফকির (৪৫) এবং পূর্ব তেনাপচা আশ্রয়ন প্রকল্প এলাকার হবি মোল্লার ছেলে মো. মজনু মোল্লা (৪৫)। তাদের কাছ থেকে যথাক্রমে ২১ ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. রুস্তম আলী ও এসআই মো. আব্বাস উদ্দিন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন