রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাইয়ের জেটিঘাট এলাকায় সেনাবাহিনীর অটল ছাপান্ন জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফারুক। অভিযানে ২০৮ লিটার সয়াবিন তেল, ২৫০ কেজি মসুর ডাল এবং ১০০ কেজি চিনি জব্দ করা হয়।
সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া পণ্য জব্দ করে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়।
থানার ওসি মো. মাসুদ জানান, পরবর্তীতে এসব পণ্য কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিলাইছড়ির কেংড়াছড়ি এলাকা থেকে চোরাইপথে পণ্যগুলো এনে কাপ্তাই হয়ে অন্যত্র পাচার করা হচ্ছিল।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন