লালমনিরহাটের কালীগঞ্জে নর্দমার পানিতে ডুবে কৃপা রায় (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কৃপা রায় ওই এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের নর্দমায় পড়ে ডুবে যায় কৃপা রায়। পরে বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজির শুরু করে। এক পর্যায় নর্দমায় থেকে কৃপার মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন