নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনির হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে উপজেলার ঝাউগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ৫ আগস্টের একটি রাজনৈতিক ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ওই ঘটনায় দায়ের করা একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কাউন্সিলর মনির।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন