নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে খারনই ইউনিয়নের সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে এসব মদ জব্দ করা হয়।
শুক্রবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে খারনই বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৭৬/৩-এস থেকে ৬০০ গজ ভেতরে বাংলাদেশের ভূখণ্ডে অভিযান চালায়। সেখানেই পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৪৭ বোতল ভারতীয় মদ। জব্দকৃত মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক ও আইস ভটকা ব্র্যান্ডের বোতল।
জব্দ মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে অভিযান আরও জোরদার করা হয়েছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন