বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন প্রতিটি ওয়ার্ডে ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) ও বজ্র ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পরিদর্শন শেষে উন্নয়নের সুপারিশ তুলে ধরতে পরিচ্ছন্নতা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ‘ফানসা নেটওয়ার্ক’ পর্যবেক্ষক দল।
রোববার বরিশালের আমিরকুটি এলাকার আভাস ট্রেনিং সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া খালপাড়, মধুমিয়ার পোল খালপাড় এবং রুপাতলী পাবলিক লেট্রিনসহ বিভিন্ন এলাকার স্যানিটেশন অবস্থা পরিদর্শন করে একটি বিস্তারিত পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা ও মো. ইউসুফ আলী ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ফানসা বিডি নেটওয়ার্কের সদস্য, যুব সংগঠক, সাংবাদিক, নারী নেত্রী, শিক্ষক, প্রতিবন্ধী প্রতিনিধি এবং হরিজন সম্প্রদায়ের সদস্যসহ প্রায় ৩৫ জন অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন আভাসের প্রোগ্রাম ডিরেক্টর আফরোজা বিলকিস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস ও প্রজেক্ট অফিসার কান্তা দে।
সভায় অংশগ্রহণকারীরা সিটি কর্পোরেশনের ওয়াশ পরিষেবা আরও উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক মনিটরিং ব্যবস্থার জোরদার করার পরামর্শ দেওয়া হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন