কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে ২০ মন জাটকা জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০৭:২৭ পিএম
কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে ২০ মন জাটকা জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০ মন জাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। 

শনিবার রাত ১২টার দিকে পৌর শহরের হেলিপ্যাড মাঠসংলগ্ন সড়ক এলাকায় অভিযান চালিয়ে অন্তরা পরিবহন নামের একটি বাস থেকে এসব মাছ জব্দ করা হয়।

জব্দ করা জাটকা মাছগুলো রাতেই বিভিন্ন এতিমখানা ও স্থানীয় অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। তিনি জানান, জাটকা পরিবহনের দায়ে মৎস্য ব্যবসায়ী আল মামুন মৃধাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন আন্দারমানিকের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকা বোঝাই বাসটি আটক করা হয়। জব্দকৃত মাছগুলো উপজেলার ভাবলাতল বাজার থেকে ঢাকার উদ্দেশে পাঠানো হচ্ছিল।

ইএএচ