করোনা মহামারির প্রকোপ বাড়ায় ধামরাই পৌর ছাত্রদল নেতা দেওয়ান মাশরাফি স্বচ্ছের নেতৃত্বে ধামরাই পৌরসভার কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ জনগণের সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।
সোমবার ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও পৌর এলাকার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ছাত্রদল নেতা দেওয়ান মাশরাফি স্বচ্ছ জানন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেন।
এ সময় ছাত্রদল নেতা সজীব, মিশকাত, হিমেল, বায়েজিদ, জিহাদ, সোহাগ, নৌষাদ, আরমান, শাকিন সহ আরও ধামরাই পৌর ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন