ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত মেহেদী কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, মেহেদী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। একসময় পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে স্টেশন ইয়ার্ডে একটি মালবাহী ট্রেনের বগি চার নম্বর লাইনে নেওয়ার জন্য সানটিংয়ের কাজ চলছিল। এই সময় মেহেদী অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার অরুপ বিশ্বাস জানান, ‘স্টেশন ইয়ার্ডে ট্রেন চলাচলের সময় ওই যুবক ট্রেনের নিচে পড়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন