মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে পদোন্নতি পেয়েছেন।
তাকে ময়মনসিংহ বিভাগে ইউএনও পদে পদায়ন করা হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, কুলাউড়ায় দায়িত্ব পালনকালে শাহ জহুরুল হোসেন তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও প্রশাসনিক নিষ্ঠার জন্য প্রশংসিত হন। ভূমি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধ, ডিজিটাল ভূমি সেবা চালু এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
এছাড়াও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমি অফিসকে জনবান্ধব করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে নেওয়া কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। তাঁর এসব উদ্যোগ কুলাউড়ায় প্রশাসনের প্রতি জনগণের বিশ্বাস দৃঢ় করতে সহায়ক হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন