মাগুরার মহম্মদপুরে বিএনপির নেতাকর্মীরা বৃষ্টি সত্ত্বেও ধানের শীষ প্রতীকের পক্ষে মিছিল ও জনসংযোগ কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার বিকালে মহম্মদপুর বাজারে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আইনজীবি সমিতির জয়েন্ট সেক্রেটারি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আহসান হাবিব খাঁন সোহেল, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহম্মদপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম রানু প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মিথুন রায় চৌধুরী বলেন, “আমাদের লক্ষ্য একটি নিরপেক্ষ ও স্বচ্ছ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের সরকার জনগণের হাতে ফিরিয়ে আনতে হলে এখন থেকেই মাঠে সক্রিয় হতে হবে। ষড়যন্ত্র থেমে নেই, তাই আমাদেরও প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের পথে, জনগণের পাশে—ধানের শীষের পক্ষে আমরা সবাই একতাবদ্ধ থাকব।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন