টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উপজেলা কিন্ডারগার্টেন সমিতির আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ‘নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি গোলাম মোস্তফা গোলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও যদুনাথ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরিফিন মিতালি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
প্রধান বক্তা ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রীড়াবিদ ও সমাজসেবক বি.বি.এ, এম.বি.এ (সি.সি) মো. জুয়েল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি যদুনাথ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল এবং সাধারণ সম্পাদক এরশাদ মিয়া।
২০২৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত সমিতি আয়োজিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন