কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকা থেকে উলিপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বজলার রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন