গাজীপুরের কালিয়াকৈরে এক গার্মেন্টস কর্মীকে হাত-পা বেঁধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে।
চন্দ্রা থেকে সিরাজগঞ্জগামী একটি সিলভার রঙের প্রাইভেটকারে উঠিয়ে গার্মেন্টস কর্মী শাহীনকে মারধর করে তার কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা, রকেট একাউন্ট থেকে ৪০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরে কালিয়াকৈরের বলিয়াদি গোসাতরা এলাকায় তাকে ফেলে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় টহল পুলিশ প্রাইভেটকারসহ দুজনকে আটক করে।
আটককৃতরা হলেন—আলাউদ্দিন (৩৫) ও আবু তাহের তুষার (২৪)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, একটি বৈদ্যুতিক ক্যাবল ও লাঠি উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন