ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আল হেলাল স্কয়ার অফিসে ২০২৫-২৬ অর্থ বছরের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মো. রিজাউল হক।
সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মো. মুহব্বাত জান চৌধুরী। সহ-সভাপতি হিসেবে থাকছেন দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক মুরসিদ আহমেদ সিকদার লিটু ও দৈনিক কালের কণ্ঠের ফরিদপুর জেলা প্রতিনিধি এম এম নুর ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ, দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদকসহ কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন— একেএম রেজাউল করিম, এম এম জামান, তৈয়বুর রহমান কিশোর, এরশাদ সাগর।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাক্ষ লিয়াকত হোসেন লিটন, সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, রাসেল আহমেদ, কামরুল সিকদার ও নাজমুল হক।
কমিটি গঠনের মাধ্যমে বোয়ালমারী প্রেসক্লাব আগামী এক বছর সাংবাদিক কার্যক্রম পরিচালনা করবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন