টাঙ্গাইলের সখীপুরে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের ফুটবলার রুপাকে সংবর্ধনা দিয়েছে সখীপুর প্রেসক্লাব।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার।
বক্তব্য দেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম শাফলু, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেল রজত প্রমুখ।
এছাড়াও সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে রুপাকে সংবর্ধনা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।
রুপা আক্তার অনুষ্ঠানে বলেন, “আমরা সাফ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। আপনাদের দোয়ায় এশিয়া কাপে ভালো খেলে দেশের সুনাম অর্জন করতে চাই।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন