ঢাকা-নারায়ণগঞ্জ রোডে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট ও যাত্রী ও পণ্য পরিবহণ কমিটির চেয়ারম্যান শুক্রবার এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করেছেন।
জানা গেছে, গত ২০ আগস্ট পরিবহন মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ভাড়া বৃদ্ধির একটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে যাত্রী সাধারণের ভোগান্তি, সমালোচনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন সেই সিদ্ধান্ত স্থগিত করেছে। ফলে পূর্বের ভাড়াতেই যাত্রীদের যাতায়াত নিশ্চিত হবে।
আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। সেহুতু বন্ধন ও উৎসব পরিবহন ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পুরনো ভাড়াতেই চলবে। পরবর্তী সময়ে বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে।
এদিকে যাত্রী সাধারণ এ সিদ্ধান্তকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন।
তারা জানিয়েছেন, হঠাৎ ভাড়া বৃদ্ধি তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছিল। জেলা প্রশাসনের এ পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হবেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন