গাইবান্ধায় বিএনপির সহ-সভাপতি বহিষ্কার

সাঘাটা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৮:০৭ পিএম
গাইবান্ধায় বিএনপির সহ-সভাপতি বহিষ্কার

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাঘাটা-ফুলছড়ি (গাইবান্ধা-৫) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী নাহিদুজ্জামান নিশাদকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাহিদুজ্জামান নিশাদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

একই সঙ্গে দলীয় কোনো পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে তার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ইএইচ