পিরোজপুরের ইন্দুরকানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহায়তায় অসহায় নারী শাহিনুর বেগমকে নতুন ঘর ও চাবি হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকালে বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
ঘরটি বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মো. ফরিদ আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক মোস্তান হাফিজ, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতা-কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবক ও ছাত্রসংগঠনের নেতারা।
স্থানীয়রা জানান, মানুষের জন্য এই সহায়তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক উদ্যোগের অংশ। এটি সাধারণ রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে গড়ে তোলা মানবিক দায়িত্ববোধের উদাহরণ।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শাহিনুর বেগম বলেন, “ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান ও যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”
অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন