খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি।
সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খান পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, গুইমারা আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. শাহীদুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মনজিলা ঝুমা, জয়া ত্রিপুরা, মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. এলামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন, মাটিরাঙ্গা বন বিভাগের সহকারী রেঞ্জ অফিসার মো. তৌহিদুর রহমান তৌহিদ।
এছাড়া সভায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল জলিল, হেফাজত ইসলামের প্রতিনিধি মাওলানা আক্তারুজ্জামান ফারুক, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইম উদ্দিন মুকুটসহ সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রধান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জোনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সমন্বয় গ্রহণ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন