সাতক্ষীরার তালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন ও বাস্তবায়ন করেছে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। এতে স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অর্থ) ডা. জ্যোতির্ময় সরকার। সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. সবুজ বিশ্বাস, ডা. মণি মোহন ঘোষ, ডা. মো. মাসরুরুর রহমানসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন