নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সর্বশেষ সভায় অনুমোদিত হয়েছে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৫৫,০০০–৬৬,০০০ ডিডব্লিউটি।
প্রকল্পটি জুন ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত বাস্তবায়নের জন্য ডিপিপি গত ৩ জুন ২০২৫ তারিখে অনুমোদিত হয়। অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ১,১৬,২৯৬.২৪ লাখ টাকা।
জাহাজ ক্রয়ের জন্য “One Stage Two Envelope Tendering Method (OSTETM)” পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়, যার মধ্যে ৮টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে এবং ৩টি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে জমা দেয়।
মূল্যায়ন কমিটি সরেজমিনে জাহাজ দুটি পরিদর্শন করে এবং কারিগরি ও আর্থিক দিক বিবেচনা করে Hellenic Dry Bulk Ventures LLC-এর প্রস্তাবিত জাহাজ দুটি সুপারিশ করে। একক জাহাজের মূল্য মা.ডি. ৩৮.৩৪৯ মিলিয়ন এবং দুটি জাহাজের মোট সমন্বিত মূল্য ৭৬.৬৯৮ মিলিয়ন, যা দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ৮০.৪০ মিলিয়নের চেয়ে ৪.৬০% কম।
নির্বাচিত জাহাজগুলির প্রধান বৈশিষ্ট্য— জ্বালানি সাশ্রয় এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধি।
বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয়। হাইড্রোডাইনামিক ড্র্যাগ কমিয়ে জাহাজের গতি বৃদ্ধি। প্রধান ইঞ্জিন থেকে নাইট্রোজেন অক্সাইড (NOx) নির্গমন নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ কমায়। পরিবেশবান্ধব নকশা ও প্রযুক্তি, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারী। আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (IMO) কর্তৃক সর্বশেষ পরিবেশগত মানদণ্ড পূরণ।
উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি: MAN-B&W প্রধান ইঞ্জিন (জার্মান লাইসেন্সে, চীনে নির্মিত), স্পেনের পাম্প, নরওয়ের কম্প্রেসার।
চুক্তি স্বাক্ষরের পর, প্রথম জাহাজ সেপ্টেম্বর ২০২৫ এবং দ্বিতীয় জাহাজ নভেম্বর ২০২৫-এ বিএসসির হস্তান্তর করা হবে। নতুন দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় ১,২০,০০০ ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্রবাণিজ্যে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে গণ্য হবে।
এই আধুনিক ও পরিবেশবান্ধব জাহাজগুলো দেশের সমুদ্রপথে বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন