সাতকানিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারী গ্রেপ্তার

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০২:৪৩ পিএম
সাতকানিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ ২ পাচারকারী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনকারী একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সাতকানিয়া থানাধীন কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাটের উত্তর পাশে খুনী বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদ নগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মোহাম্মদ হাসান এবং চাপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুছ ফাহাদ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ইন্সপেক্টর (তদন্ত) ও এসআই বেলাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়।

তিনি আরও বলেন, “মাদক পাচারসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ সবসময় সোচ্চার। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

ইএইচ