মধুপুরে অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৮:৫০ পিএম
মধুপুরে অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে ৪টি অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে মধুপুর পৌরসভার বিভিন্ন করাতকলে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় করাতকলগুলোর লাইসেন্স না থাকার কারণে চারটি করাতকলের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। 

এ সময় বনবিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক আশিকুর রহমান ও রেঞ্জ অফিসার সাইফুল ইসলাম।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার্থে মধুপুর থানার এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দলও দায়িত্ব পালন করেছিল।

ইএইচ