পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৬:১৭ পিএম
পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা

‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে স্কুল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। 

এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভা সহায়তা কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. মাহবুবুল আলম, এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বারী সরকার, গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার ও সহকারি শিক্ষক তাহমিনা খাতুন।

সভায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি পৌরসভা সহায়তা কমিটি ও সংশ্লিষ্টরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ইএইচ