কালিয়াকৈরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৫:২৩ পিএম
কালিয়াকৈরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার, অনু মোহাম্মদ শামীম, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন শাহীন ও সৈয়দ শহিদুল ইসলাম।

উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতারা সদস্য সংগ্রহ ও নবায়নের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানান।

ইএইচ