ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতকানিয়ার ৮ নং ঢেমশা ইউনিয়নে কেন্দ্র কমিটির সদস্যদের জন্য এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কেরানীহাট সিটি সেন্টারের জামায়াতের নিজস্ব কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নিজাম উদ্দিন, এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি জাবেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতকানিয়া উপজেলা শাখার সেক্রেটারি তারেক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
প্রধান অতিথি তারেক হোসাইন বলেন, “আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে হবে। এজন্য প্রতিটি ওয়ার্ডে সর্বসাধারণের মাঝে আমাদের দাওয়াতি ও প্রচার কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
কর্মশালায় নির্বাচনী পরিকল্পনা, মাঠপর্যায়ের সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। প্রতিটি কেন্দ্র কমিটির দায়িত্বশীল সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন