কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীদের সুবিধার্থে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক (উজ্জ্বল)।
রোববার দুপুরে নিজস্ব অর্থায়নে তিনি এগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের হাতে হস্তান্তর করেন।
এর আগে, রোগীদের চলাচলের সুবিধার জন্য হাসপাতালের প্রবেশ পথে ঢালাই করে টাইলসের ব্যবস্থা করে দেন উজ্জ্বল।
বলেন, “আমি প্রায়ই দেখতে পাই বহির্বিভাগে রোগীরা লাইনে দাঁড়িয়ে কষ্ট ভোগ করছেন। তাই তাদের কষ্ট কিছুটা কমানোর জন্য নিজ উদ্যোগে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছি।
এছাড়া মুমুর্ষু রোগীদের চলাচলের সুবিধার্থে সিঁড়ি ভেঙে ঢালাই করে দিয়েছি। ভবিষ্যতেও হাসপাতালে রোগীদের যেকোনো সমস্যায় পাশে থাকব।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, প্রতিদিন বহির্বিভাগে ৬০০-৭০০ রোগী সেবা নিতে আসে। আগে এখানে মাত্র দুইটি সিলিং ফ্যান ছিল, বরাদ্দ না থাকায় অতিরিক্ত ব্যবস্থা করা সম্ভব হয়নি। তিনি ছাত্রদলের উদ্যোগের প্রশংসা করে বলেন, “এভাবে উপহারকৃত ফ্যানের মাধ্যমে রোগীদের কষ্ট অনেকটাই কমবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন