কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এতে বেকার ৪০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, উপজেলা আইসিটি কর্মকর্তা আজমল আফছার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়, সহকারী কর্মকর্তা আব্দুর রহমান ও হাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা বিধু বিশু, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এবং প্রশিক্ষক দীপক কুমার রায়সহ স্থানীয় অন্যান্য কর্মকর্তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন