বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, তাদের এ দেশে নির্বাচনের অধিকার নেই। তিনি আরও বলেন, বিএনপি হলো মুক্তিযোদ্ধাদের পক্ষের দল। আমাদের অনেক নেতাই দেশের জন্য জীবন দিয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কেউ দলের সমালোচনায় পড়ার সুযোগ পাবে না। দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন; তার ত্যাগকে স্মরণ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে সোমবার ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালির আগে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।
র্যালিটি রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে সিলেট নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, জনগণ পিআর (প্রতিশত অনুযায়ী) পদ্ধতি বোঝে না। তাই গ্রহণযোগ্য ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিশ্বাসকে অগ্রাহ্য করে, তারা পিআর পদ্ধতি চান যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না পারেন।
এর আগে সিলেট জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভা থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে রেজিস্ট্রি মাঠে একত্রিত হন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন