পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:০৯ এএম
পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় নারীর (প্রায় ৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে শ্যামগঞ্জ–বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজাবাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী একটি যাত্রীবাহী বাস (মহারাজ — ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থানাকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে।

জেএইচআর