বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে গাছের চারা বিতরণ ও নদীতে মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শরীয়তপুর সদর পুলিশ বক্সের সামনে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক মো. মজিবুর রহমান মাদবর।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মান্নান মাদবর, সাবেক সিনিয়র নেতা অ্যাডভোকেট হেলাল আকন, সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাচ্চু সরদার, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজী খোকন বেপারী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেন সরদার, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি জুয়েল মৃধা, সদর পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি সেলিম মাদবরসহ জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী।
চারা বিতরণ শেষে নেতাকর্মীদের নিয়ে শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের আরিগাঁও বাজারসংলগ্ন কৃত্তি নাশা নদীতে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন পালং-জাজিরার জনপ্রিয় নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. মজিবুর রহমান মাদবর।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন