টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযানে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতের অভিযান চালিয়ে উপজেলার গোড়াই নাজিরপাড়া এবং সন্ধ্যায় মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী সওদাগরপাড়া এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাজিরপাড়া গ্রামের খন্দকার আব্দুর রাজ্জাকের স্ত্রী আন্না বেগম, পুষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামের ইনসান আলীর ছেলে বিকু, বাইমহাটি আদালতপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইমরান দেওয়ান, একই এলাকার ফারুক হোসেনের ছেলে জিসান আহমেদ।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন