ঈশ্বরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপন

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:১০ পিএম
ঈশ্বরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। 

বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা শহরের সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল-মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলীসহ আরও অনেকে। 

এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, তাঁতীদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভায় প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের দল হিসেবে বিএনপিকে গড়ে তুলেছিলেন। আজও বিএনপি জনগণের পাশে আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

ইএইচ