বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কর্ণফুলী উপজেলার ফকিনীরহাট এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়ার সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো. ওসমান এর সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালেহ জহুর, এস এম ফারুক হোসাইন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সোলাইমান দোভাষী, আব্দুল কাদের সুজন, বিএনপি নেতা এজাবত উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তৈয়ব কন্ট্রাক্টর, ইদ্রিস হায়দার, এটিএম হানিফ, কাজী মঈন উদ্দীন টিপু, শেখ আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, মো. সালাউদ্দিন, সেলিম খান, মনির উদ্দিন মুন্সী, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সওদাগর, আলমগীর বিন হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, মো. সেলিম, কর্ণফুলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শামিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আংকুর এবং সাধারণ সম্পাদক মো. মনির প্রমুখ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম মামুন মিয়া বলেন, “আগামী নির্বাচন নিয়ে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র প্রতিহত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই।”
সংক্ষিপ্ত পথসভা শেষে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে আনন্দ র্যালি ফকিনীরহাট থেকে শুরু হয়ে পিএবি সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শাহমীরপুর বাদামতল এলাকায় এসে শেষ হয়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন