নওগাঁর মান্দা উপজেলায় প্রায় ছয় মাস শূন্য থাকার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ দায়িত্ব গ্রহণ করেছেন।
নাবিল নওরোজ বৈশাখের জন্ম পাবনা জেলার বেড়া উপজেলায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফুড অ্যান্ড টেকনোলজি বিভাগে এমএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন এবং ৪০তম বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। মান্দা উপজেলায় যোগদানের পূর্বে তিনি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ শারমিন জাহান লুনা পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর থেকে মান্দা উপজেলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য ছিল।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন