রাজারহাটে এসিল্যান্ডের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:২৬ পিএম
রাজারহাটে এসিল্যান্ডের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

রাজারহাট অফিসার্স ক্লাবে সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হকের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। 

সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম রসুল রাখি, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক এবং প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার মো. রাশেদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য শহিদুল ইসলাম ব্যাপারী, ইউপি সদস্য হযরত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নয়ন আলীসহ আরও অনেকে।

ইএইচ