গুরুদাসপুরে মহিলা মেম্বারের বাড়িতে অভিযান, সরকারি চাল ও কার্ড উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:১৩ পিএম
গুরুদাসপুরে মহিলা মেম্বারের বাড়িতে অভিযান, সরকারি চাল ও কার্ড উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাত ও অর্থ আদায়ের অভিযোগে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার চামেলির বাড়িতে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে সহায়তা করে গুরুদাসপুর থানা পুলিশ ও আনসার বাহিনী।

অভিযোগ অনুযায়ী, চামেলি দুই নারীর ভিজিএফ কার্ড এবং বরাদ্দকৃত ৬০ কেজি করে মোট ১২০ কেজি চাল জোরপূর্বক নিয়েছিলেন এবং একে নিয়ে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা দাবি করেছিলেন। ইউএনও’র নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই চাল ও কার্ড উদ্ধার করা হয়।

ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ অনুযায়ী অভিযুক্ত মেম্বারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা এ ধরনের প্রশাসনিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি সহায়তা সুষ্ঠুভাবে বিতরণে এমন উদ্যোগ আরও জোরদার করা উচিত।

ইএইচ