বাঞ্ছারামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৪৮ পিএম
বাঞ্ছারামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। “ঐক্যবদ্ধ বিএনপি চাই, ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন চাই” শ্লোগানে মুখরিত ছিল পুরো উপজেলা।

বৃহস্পতিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার-হাজার নেতাকর্মী এতে অংশ নেন। মিছিল শেষে আনন্দ উল্লাসে উপজেলা মুখরিত হয়ে ওঠে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ।

সভাপতির বক্তব্যে এমদাদুল হক সাঈদ বলেন, “বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। যারা আন্দোলন ও সংগ্রামে সবসময় রাজপথে ছিলেন, তাদেরকে বাদ দিয়ে বিএনপি শক্তিশালী হবে না। আগামী দিনে বাঞ্ছারামপুর থেকে যে বিএনপির মনোনয়ন পাবে, আমরা তার পাশে আছি। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই।”

প্রধান অতিথি লিয়াকত আলী ফরিদ বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন উদ্দীপনা যোগাবে। বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট সরকারের অন্যায় ও অত্যাচারের কারণে আমরা স্বাধীনভাবে উৎসব পালন করতে পারিনি। তবে এবছর সুন্দরভাবে এই বার্ষিকী পালন করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্দীপনা আগামী নির্বাচনে বিএনপির বিজয় সহজ করবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির রাজনীতিকে এগিয়ে নিই এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।”

ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস আই পিন্টু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক কালা মিয়া, পৌর যুবদলের সহ-সভাপতি একে আজাদ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন বাসু, উপজেলা জাসাসের সদস্য সচিব জামাল উদ্দিন, জাসাস পৌর সদস্য সচিব মো. নিরু মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতাউর হোসেন এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রাজু প্রমুখ।

ইএইচ